বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতারগাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ১৭/০১/২০২৬ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহার নামীয় ও সিআর পরোয়ানাভুক্ত মোট ৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিয়মিত মামলার এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামীরা হলো—
১। রাকিব (২৩), পিতা: রুবেল, মাতা: হালিমা বেগম। ঠিকানা: স্থায়ী— নাইন দেওয়ান, উপজেলা/থানা— জয়দেবপুর, জেলা— গাজীপুর।
২। মোঃ আরিফ (২২), পিতা: মৃত শাহাজাহান, মাতা: মোসাঃ আয়েশা বেগম। ঠিকানা: বর্তমান— গ্রাম পোড়াবাড়ী (রফিকের বাসার ভাড়াটিয়া), উপজেলা/থানা— জয়দেবপুর, জেলা— গাজীপুর। স্থায়ী— পাকড়পুর, উপজেলা/থানা— মোহনগঞ্জ, জেলা— নেত্রকোনা।
এছাড়াও সিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
৩। মোঃ সাগর আহমেদ, পিতা: মোঃ আব্দুস ছাত্তার, মাতা: নার্গিস বেগম। ঠিকানা: সাং— ভোগড়া কাজিম উদ্দিন চৌধুরী স্কুল রোড, ওয়ার্ড নং-১৫, নাহিদের বাড়ির ভাড়াটিয়া, থানা— বাসন, গাজীপুর মহানগর।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক:
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি