বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১০/০১/২৬ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহার নামীয় আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার এজাহার নামীয় আসামি হলো মোঃ ইদ্রিস আলী (৪৫)। তিনি মৃত ওমর আলী ও মৃত কদবানুর পুত্র। তার স্থায়ী ঠিকানা গ্রাম—জাঝর (পশ্চিম জাঝর), উপজেলা/থানা—গাছা, জেলা—গাজীপুর।
এছাড়াও প্রসিকিউশন এর আসামি হিসেবে গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রফিকুল (৩০), পিতা আবুল হোসেন, মাতা রফিজা খাতুন, সাং—দক্ষিণ সালনা, থানা—সদর, মহানগর গাজীপুর।
রানা আহম্মেদ (৩২), পিতা বাদশা ভূইয়া, মাতা নুর জাহান বেগম, সাং—বাংড়াপাড়া, থানা—কাজীপুর, জেলা—সিরাজগঞ্জ। বর্তমানে তিনি জরুন এলাকায় আলমগীরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন (থানা—কোনাবাড়ী, মহানগর গাজীপুর)।
মোঃ জুয়েল মিয়া (৪০), পিতা আফাজ উদ্দিন, মাতা মমতাজ, সাং—বেলদিয়া, থানা—শ্রীপুর, জেলা—গাজীপুর। বর্তমানে তিনি পলাশটেক সালনা এলাকায় বসবাসরত (থানা—সদর, মহানগর গাজীপুর)।
বাসন থানা পুলিশেরহ বিশেষ অভিযানের অংনশ হিসেবে গ্রেফতারকৃত উক্ত ৪ জনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।