
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন অভ্যাসগত চোরাইমাল ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন
গাজীপুরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভ্যাসগত চোরাইমাল বেচাকেনা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৭/০২/২৬ ইং তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নলিখিত আসামিদের গ্রেফতার করে এবং পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
আসলাম (২০)
পিতা: দেলোয়ার হাওলাদার
মাতা: কুসুম বেগম
বর্তমান ঠিকানা: গ্রাম- নাওজুরি (নাওজোড় সাত্তারের বাড়ির ভাড়াটিয়া), থানা- বাসন, জেলা- গাজীপুর
স্থায়ী ঠিকানা: গ্রাম- চর ভৈরবী (হাওলাদারবাড়ী), থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।
পিয়াস চন্দ্র বর্মন (১৯)
পিতা: নিখিল চন্দ্র বর্মন
মাতা: নেশা রানী বর্মন
স্থায়ী ঠিকানা: গ্রাম- আঠারবাড়ী (আঠারোবাড়ী), থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ
বর্তমান ঠিকানা: গ্রাম- নাওজুরি (নাওজোড়), থানা- বাসন, জেলা- গাজীপুর।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাইমাল বেচাকেনার সঙ্গে জড়িত ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।