বাসন থানার বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (২৬ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে তেল চুরি, ডাকাতির প্রস্তুতি ও মারামারি মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ আসামীদের আটক করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তেল চুরি মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়— মোঃ হোসেন আলী (৪১), মোঃ জয় আলী (২৫) এবং মোঃ শাওন হোসেন বারী (২৭) কে।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ ও কুখ্যাত ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ হাবিবুর রহমান (২৩), উজ্জল শেখ (৩৮) ও জাকারুল (১৯) কে।
অন্যদিকে মারামারি মামলার এজাহারভুক্ত আসামী রাসেল সরকার (৩২) কেও গ্রেফতার করে পুলিশ।
বাসন থানা পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে বাসন থানার তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন