বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৯ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, বিবাহের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, ডাকাতির প্রস্তুতি, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা, প্রসিকিউশন মামলা এবং জিআর পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাকর কর্তৃক চুরি মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম (৫৬)কে গ্রেফতার করা হয়। এছাড়া বিবাহের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আরিফ (২১)কে আটক করা হয়েছে।
অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী আনোয়ার (৩০)কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোঃ মিস্টার আলী (২৫)কে আটক করা হয়েছে।
এছাড়া প্রসিকিউশন মামলার আসামি ভোলা (৪৮) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ বিথি আক্তার (২৪)কে গ্রেফতার করা হয়।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি