বাসনে বিশেষ অভিযানে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার
গাজীপুর, ২০ জানুয়ারি ২০২৬ ইং:
গাজীপুর মহানগরের বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলা, সিআর ও জিআর পরোয়ানা, মাদক ও চুরি মামলার মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০/০১/২৬ ইং তারিখে পরিচালিত বিশেষ অভিযানে “ডেভিল হান্ট ফেইজ–২” এর আওতায় রাজনৈতিক মামলার এক আসামীসহ বিভিন্ন শ্রেণির মামলার আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাজনৈতিক মামলার আসামী হলেন—
মুহিদুল ইসলাম শিশির (২৩), পিতা- আব্দুল কাদের মিয়া, মাতা- লাইলুন নাহার, সাং- ইটাহাটা (মতি মার্কেট), থানা- বাসন, গাজীপুর মহানগর। তিনি ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
সিআর পরোয়ানা মূলে গ্রেফতারকৃত আসামীরা হলেন—
বিক্রম শীল শর্মা ওরফে উল্লাস শর্মা (৩৬), পিতা- জগবন্ধু শীল শর্মা, স্থায়ী ঠিকানা- নালজানী (গ্রেট ওয়াল বিটি), সদর থানা, গাজীপুর এবং
রতন চন্দ্র সরকার (৪৫), পিতা- সুরুজ মহন মন্ডল, গ্রাম- বাসন (আধেপাশা), থানা- বাসন, গাজীপুর।
জিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়—
মোঃ আল আমিন (৩০), পিতা- মোঃ খাজা মিয়া, বর্তমান ঠিকানা- চান্দনা (হাজী মার্কেট সংলগ্ন), থানা- বাসন, গাজীপুর; স্থায়ী ঠিকানা- পীরগঞ্জ, রংপুর এবং
মোঃ কাকন রহমান (২২), পিতা- মোঃ জসিম উদ্দিন, গ্রাম- নলজানী (গ্রেট ওয়ালসিটি), থানা- বাসন, গাজীপুর।
এছাড়া মাদক মামলার এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
মোঃ আরিফুল ইসলাম স্বপন (২৬), পিতা- মোঃ নূর ইসলাম, মাতা- মোসাঃ শুভা খাতুন, স্থায়ী ঠিকানা- উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
চুরি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে—
মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতা- মোঃ আঃ মালেক, মাতা- ফরিদা বেগম ওরফে নাহারী। তার স্থায়ী ঠিকানা শেরপুর সদর হলেও বর্তমানে তিনি বাসন থানাধীন টেকনগপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি