পিরোজপুর প্রতিনিধি।১২ নবেম্বর ২০২৫ রোজ (বুধবার) নেছারাবাদ উপজেলায় মিয়ারহাট মাছ বাজার সংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে এক ছাত্রলীগ কর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
আটক যুবকের নাম মো. নোমান (২৭), পিতা মো. কামাল হোসেন, গ্রাম বালিহারি, ০৩ নং ওয়ার্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মিয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। পরে মো. নোমান নামে এক যুবককে আটক করে জনতা। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।