টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে হেরোইন, গাঁজা উদ্ধার; ২ মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবী গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২ জুন ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অভিযানকালে পুলিশ ২৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন প্রায় ৫ গ্রাম। একই অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়াও, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে