জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা পুলিশ পাবনা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট কার্যক্রম
মোঃ বাপ্পি মোল্লা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি।।
পাবনা পুলিশ সুপারের দিক নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে যা চলমান থাকবে।
এই যৌথ অভিযানের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অপরাধ দমন কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সকল যানবাহন চালক ও সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন, নির্ধারিত গতিসীমা মেনে চলুন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করুন। সবার সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল পাবনা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
মোঃ বাপ্পি মোল্লা
তারিখ ১৬/১/২৬