জয়পুরহাটে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃতি সন্তান ভাস্কর ও সংগীত শিল্পী এম আই মিঠু নিজের ৪৬ তম জম্মদিনে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার স্টেডিয়াম রোডস্থ তার নিজ কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরন করেন।
এম আই রকির সঞ্চালনা বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী ও ভাস্কর এম আই মিঠু, স্থানীয় এনজিও বন্ধন-১৫ এর পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, বড়মানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মুরাদ হোসেন, সাবেক ছাত্রনেতা জোনাবুর রহমান জনি প্রমুখ। অনুষ্ঠান শেষে জন্ম দিনের কেক কাটেন ভাস্কর ও সংগীত শিল্পী এম আই মিঠুর শুভাকাঙ্ক্ষীবৃন্দ।