
মোঃ সুমন মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অধ্যাপক আমিনুল ইসলাম ও ফারুক কবির আহম্মেদ অনুসারীরা নেতৃত্ব দেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, ওয়ান ইলেভেনের সময় সংস্কার পন্থীতে ছিলেন, যাকে ১৭বছর এলাকায় পাওয়া যায় নি তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন বাতিল করে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন অধ্যাপক আমিনুল ইসলাম অথবা ফারুক কবীর আহম্মেদ এর মধ্য থেকেই দেওয়া হোক। এ দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেওয়া উচিত।
এ সময় বিক্ষোভকারীরা ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করেছে গোবিন্দগঞ্জ চার মাথা বাসস্ট্যান্ড থানা মোড়ে দশ মিনিট অবস্থান করেন। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে অল্প সময়ের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়।