গাছা থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক
গাজীপুর প্রতিনিধি |
মোঃ ফরিদ হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গাছা থানা পুলিশের একটি দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
গাছা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।