গাইবান্ধার সব থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলাম।। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা
গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে গাইবান্ধা জেলার সকল থানা দুই দিনব্যাপী পরিদর্শন করেছেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর-এর মহোদয় জনাব শাহ মমতাজুল ইসলাম।
১৯ ও ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন এবং নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
গাইবান্ধা জেলায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এবিএম রশীদুল বারীসহ গাইবান্ধা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বার্তা প্রেরক
মোঃ সুমন মিয়া
গাইবান্ধা