গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হাসপাতাল মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্বদানকারী পরিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি বাবুল আহমেদ (৩৭), তিনি বগুড়া জেলার বাসিন্দা। অভিযানের সময় তার ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুইটি ব্যাগ থেকে মোট ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত জব্দ করা হয় ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (গ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।