আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে আলীকদম উপজেলা সাংবাদিকবৃন্দের, মানববন্ধন এবং অত্র প্রেসক্লাব সভাপতি'র অনিয়ম-দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর কাছে স্মারকলিপি প্রদান।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়,
১১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার, বিকাল ০৩:০০ ঘটিকার সময়, হইতে বিকাল সাড়ে- ৪ ঘটিকা পর্যন্ত। আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলীকদম বাজার প্রেসক্লাবে'র সামনে আলীকদম উপজেলার সাংবাদিকবৃন্দের, উদ্যেগে- মানববন্ধন অনুষ্ঠিত হয়, ও পরবর্তী সময়ে, অত্র প্রেসক্লাব এর,মেইন ফটকের গ্রিলের মধ্যে ও বাহিরের ফটকের গ্রিলের মধ্যে তালাবদ্ধ করে ,অত্র উপজেলার সাংবাদিক বৃন্দগণ এছাড়াও বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম উপজেলার বাজারস্থ প্রেসক্লাব এর সামনে আলীকদম জোন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।
এ সময় আলীকদম জোনের ক্যাপ্টেন সাদমান সাকিবের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনাকালে সাংবাদিকরা আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, একনায়কতান্ত্রিক পরিচালনা, দীর্ঘদিন নির্বাচন না করা এবং প্রেসক্লাবকে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনার অভিযোগ মৌখিকভাবে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে এসব অভিযোগ সংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে আলীকদম জোন বরাবর প্রদান করা হয়।
স্মারকলিপিতে সাংবাদিকরা উল্লেখ করেন, দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে কোনো নিয়মতান্ত্রিক নির্বাচন, সাধারণ সভা কিংবা গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করায় আলীকদম উপজেলা প্রেসক্লাব কার্যত একটি অকার্যকর ও অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এতে করে প্রকৃত পেশাদার সাংবাদিকদের মতপ্রকাশ ও সংগঠনিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
সাংবাদিকরা দ্রুত বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুরাতন ও বিতর্কি বাতিল এবং গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠু ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ সময় উপস্থিত সেনা কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।