
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি -
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ০৪:০০ ঘটিকার সময় আলীকদম উপজেলার পানবাজারস্থ আবুল কাশেম কোম্পানির টোবাকো প্রাঙ্গণে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে এবং জনাব আনছার উদ্দিন আহমেদ "সাবেক সহ সভাপতি, আলীকদম উপজেলা বিএনপি. এর সভাপতিত্বে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভার করা হয়।
উক্ত আলোচনা সভায় -প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম "সাবেক সহ সভাপতি, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রিটন "সাবেক দপ্তর সম্পাদক, আলীকদম উপজেলা বিএনপি, সাবেক ভাইস চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। এছাড়া জনাব সুরত আলম 'আহবায়ক , আলীকদম উপজেলা শ্রমিকদল, জনাব আফসার উদ্দিন ছোটন "সদস্য সচিব " আলীকদম উপজেলা শ্রমিকদল), জনাব আবুল বশর "আহবায়ক, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব আবুল হাসেম "সভাপতি, পানবাজার ব্যবসায়ী সমিতি" বিএনপি নেতা সালাউদ্দিন, মনু চৌধুরী, কুদ্দুস মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও আলীকদম উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংঘটন এর বান্দরবান জেলা ৩০০ নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী,ও জেলা বিএনপির আহ্বাক,জনাব সাচিং প্রুরু জেরী পক্ষের স্বতঃস্ফূর্ত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, *মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই চেতনা বাস্তবায়নে বিএনপি শুরু থেকেই ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক ভূমিকা জাতি কখনো ভুলবে না। তার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রূপ পায় বলে তারা মন্তব্য করেন। আলোচনা সভায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সর্বপরি উক্ত আলোচনা সভায় উপস্থিত সকলের নিকট, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত, বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষের প্রার্থী,জনাব সাচিং প্রু জেরী, কে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে,ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।