আগৈলঝাড়া কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপনের মধ্যে দিয়ে বি,এন,পি এর মনোনীত প্রার্থীর প্রচারণার প্রথম কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রতিনিধি -মোঃ সুমন মিয়া।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বরিশাল ১ গৌরনদী ,আগৈলঝাড়া মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ভিত্তি প্রস্থ স্থাপনের মাধ্যমে অদ্য ২২,০১ ,২০২৬ সকাল ১১ ঘটিকায় তার নির্বাচনী প্রচারণা শুরু করেন । আগৈলঝাড়া উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত ভিত্তি প্রস্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ জহির উদ্দিন স্বপন ,আমন্ত্রিত থাকায় তিনি তার বক্তব্যের মাধ্যমে সকল ভক্তবৃন্দদের ও সনাতন অবলম্বী ভোটারদের তাহার মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করে সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান রাখেন ।তিনি বলেন আপনাদের সকল চাওয়া পাওয়া জন্য আমার দুয়ারে দরজা উন্মুক্ত থাকিবে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে জয়যুক্ত হলে আমি চাঁদাবাজ ,সন্ত্রাসদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেখানে উপস্থিত ছিলেন বি,এন,পির বিভিন্ন নেতা কর্মী ও ভক্তবৃন্দ, সাংবাদিকবৃন্দ ,বিভিন্ন পেশার সাধারণ ভোটার গন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব মোঃ মুক্তাদূর হোসেন তরু ।